• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :

হরতালে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা

New Rose Cafe, Saidpur

edu. ministerটাঙ্গাইল: পরীক্ষার সময় হরতাল দেয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ চত্বরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সরকার আধুনিক শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। তাই নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের নিজস্ব তহবিলের মাধ্যমে এ বছর এসএসসি এবং এইচএসসি ও সমমনার এক হাজার তিনশ’ ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ