• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

Deathপটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকত-সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের খাজুরার অর্কাপল্লিতে বুধবার সন্ধ্যায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রুমী (৭), হাবিব (৫) ও ফাহিমা (৫)। রুমী ও হাবিব আপন ভাইবোন। ফাহিমা তাদের খালাতো বোন।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, রুমী ও হাবিবের বাবা মো. রনি ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করেন। সাত দিন আগে রনি ও তার স্ত্রী আয়েশা বেগম শিশুসন্তান রুমী ও হাবিবকে নিয়ে কুয়াকাটায় আবদুল হালিমের বাড়িতে বেড়াতে যান। হালিম অর্কাপল্লির ৪২ নম্বর ঘরের বাসিন্দা।

প্রতিদিনের মতো তিন শিশু একসঙ্গে বাসার কাছে পুকুর পাড়ে খেলতে যায়। এরপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কোথাও না পেয়ে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে জাল টেনে শিশুদের মৃতদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ