• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

Madarলক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে যুবলীগ কর্মী শাহাদাত হোসেন টিপুকে (২৬) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার দিবাগত রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।  টিপু স্থানীয় গোপালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে শাহাদাত হোসেন টিপুকে দুর্বৃত্তরা ডেকে নিয়ে যায়। রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। সকালে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. অহিদুজ্জামান জানান, টিপুর শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ