• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় চালক-সহকারীকে যাবজ্জীবন

New Rose Cafe, Saidpur

Adalotমানিকগঞ্জ: মানিকগঞ্জে চলন্ত বাসে নারী পোশাকশ্রমিককে ধর্ষণ করার ঘটনায় করা মামলায় চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এ রায় ঘোষণা করেন। দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন : বাসের চালক দীপু মিয়া ও সহকারী কাশেম মিয়া। এ মামলায় দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ১৩ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করা হয়।

গত বছরের ২৪ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে এক তৈরি পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হন। ওইদিন মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়।

ঘটনার রাতেই ওই তরুণী বাদী হয়ে বাসচালক দিপু মিয়া ও সহকারী কাসেম মিয়াকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দিপুকে এবং রাতে ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে কাসেমকে গ্রেপ্তার করে। পরদিন দিপু ও কাসেম আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ