• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ৭ জুয়ারীর কারাদন্ড

Adalotসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন মেয়াদে সাত জুয়ারীর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ওই কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুরের সহকারী কমিশনার (ভুমি) মুশফিকা ইফফাত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার সময় এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড়ের রনি বোডিং থেকে জুয়া খেলার সময় সাত জুয়ারীকে হাতেনাতে আটক করে। পরে আটক জুয়ারীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ওই জুয়ারীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রাদান করেন। এদের মধ্যে শহরের হাতিখানা মহল্লার মৃত সেলিম মিয়ার পুত্র শামিম (৪৫), গোলাপাড়ার মৃত সামসাদের পুত্র শাহিন (৩৫), কুন্দল পূর্ব পাড়ার বেলাল হোসেনের পুত্র লেবু (৩২) ও পঞ্চগড় জেলার ভুজারীপাড়ার সুরুজামানের পুত্র রাসেলকে (৩২) ৩দিন, হাতিখানার মৃত জহুর উদ্দিনের পুত্র বাবলু মিয়াকে (৫০) ২দিন এবং কাজিপাড়ার অফিজার রহমানের পুত্র হেলাল মিয়া (৩৫) ও নীলফামারী সদরের চাপড়া বড় ডিংপাড়ার মৃত সমশের আলীর পুত্র নুরুল ইসলামকে (৪০) ৫’শ টাকা দন্ড প্রদান করেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ