• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দিনাজপুরে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

Attohottaদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের রামনগরে ফাঁসিতে ঝুলে রাজিয়া আইভী (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আইভী রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রামনগর এলাকার রিক্রা চালক আজগর আলী মেয়ে।
নিহত আইভীর বাবা আজগর আলী জানান, প্রতিদিনের ন্যায় আমার তিন মেয়ে একই কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে আমার দুই মেয়ে ঘরের বাঁশের সিলিংয়ের সাথে আইভীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী দরজা ভেঙ্গে মেয়ের লাশ দেখতে পাই। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কি কারণে ফাঁসি দিয়েছে কিছু বলতে পারছিনা।
নিহতের স্কুল সহপাঠি সুমন জানায়, সে স্কুলে পড়াশুনায় ভাল ছিল। তবে মাঝে মাঝে একা একা বসে কি যেন ভাবতো। দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রীর নিহতের সংবাদ নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে একাটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ