• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নওগাঁয় বসন্ত বরণ অনুষ্ঠান ও পিঠা উৎসব

Bosontoনওগাঁ প্রতিনিধি: জমে উঠেছিল নওগাঁর বসন্ত উৎসব চত্তর। রং রাঙিয়ে আবেগ আর আনন্দে ভরে ছিল সবার মন। এমনটি তো হবে বসন্ত উৎসবে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে প্রতি বছরের মত গত বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন সমবায় অফিস চত্তরে অনুষ্ঠিত হলো ‘বসন্ত বরণ অনুষ্ঠান ও পিঠা উৎসব।’ এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। সভাপত্বি করেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি জহুরুল ইসলাম ইদুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন। বসন্তকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র গবেষক অধ্যাপক (অবঃ) আতাউল হক সিদ্দিকী। শিল্পিরা একের পর এক গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতা দর্শকদের। শিশু নৃত্য শিল্পিরা নৃত্যের তালে তালে ফুল ছিটেয়ে বরন করে নেয় অতিথিদের। আর সেই সাথে মঞ্চের পাশেই পিঠা স্টল গুলিতে নানান রকমের পিঠার স্বাদ নিতে কেউ ভুলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ