• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কারাগারে জঙ্গি হামলায় নিহত ১০

Jail-attackআন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার প্রধান কারাগারে বৃহস্পতিবার জঙ্গি হামলায় সাত পুলিশ ও তিন বন্দি নিহত হয়েছে। এসময় কারাগার থেকে পালিয়ে গেছেন আরো বেশ কয়েকজন বন্দি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য ইয়েমেনের আল-কায়দা পন্থী জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। বিশ্বের মধ্যে এ দেশটির আল-কায়দা সদস্যরাই সবচেয়ে বেশি সক্রিয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলার সময় কারাগারটি থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। জঙ্গিরা গাড়িবোমার সাহায্যে এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনার পর রাজধানীর প্রধান সড়কে অবস্থিত কারাগারটি বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে গত ডিসেম্বর মাসে জঙ্গিরা সানার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়ে অর্ধ শত লোককে হত্যা করেছিল। এ হামলায় আহত হয়েছিল ১৬০ জনের বেশি লোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ