
ঢাকা : রাজধানীর সায়েদাবাদ থেকে অজ্ঞাত এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি পরিত্যাক্ত লাগেজ থেকে এ লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই সোবহান শরিফ জানান, স্থানীয় লোকজন সায়েদাবাদ টার্মিনালের দক্ষিণে রেল লাইনের পাশে একটি পরিত্যাক্ত লাগেজ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অষ্টাদশী এক যুবতীর লাশ উদ্ধার করে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের আগে তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।