• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কলকাতা থেকে হেঁটে ঢাকার পথে রুমা

Rumaসিসি ডেস্ক: বাংলাদেশি মেয়ে জান্নাতুল মাওয়া রুমা (৩৫) কলকাতা থেকে হেঁটে এসেছেন নিজ দেশে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বেনাপোল এসে পৌঁছান। সেখানে বিশ্রামের পর শুক্রবার সকালে হেঁটে যাত্রা শুরু হয়েছে ঢাকার উদ্দেশে। যানজট দূরীকরণ ও স্বাস্থ্যসচেতনতা তৈরিতে হাঁটার অভ্যাস করার বার্তা সবার কাছে পৌঁছাতে রুমা এ উদ্যোগ নিয়েছেন। তার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রুমার ইচ্ছা হেঁটেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামটি নথিভুক্ত করবেন। রুমার বাসা ঢাকার তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজারে। তিনি একটি এনজিওতে কাজ করেন।
গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কলকাতা প্রেসক্লাব থেকে তিনি ঢাকা প্রেসক্লাবের উদ্দেশে যাত্রা শুরু করেন। দীর্ঘ এ পথের দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। প্রথম দিন প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে রাতে বিশ্রাম নেন কলকাতার লেকটাউনের একটি রেস্টহাউসে। বুধবার সকালেই তিনি আবার শুরু করেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে পথের মধ্যেই একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন তিনি।
কলকাতার ধর্মতলা-লেনিন সরণি-মৌলালী-দমদম-যশোর রোড হয়ে ঢাকায় পৌঁছাতে তার সময় লাগবে মোট নয় দিন। রুমার দাবি, কলকাতা থেকে ঢাকা পুরো পথটি হেঁটে সফলভাবে অতিক্রম করতে পারলে তিনি হবেন প্রথম এশিয়ান মহিলা, যিনি এই কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ