ঢাকা: নাইম ইবনে রেজা পিয়াস (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রূপনগর থানার এসআই আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজা পিয়াসের বাবা শাহ আব্বাস একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বাসা- রাজধানীর রূপনগর থানা এলাকার ব্লক জে, সেকশন ১১ বর্ধিত পল্লবী।
পিয়াসের মামা রাহাত জানান, গত রাত ১টার দিকে নিজ কক্ষে গলায় ওড়না বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পিয়াস। বাসার লোকজন ঘটনাটি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।