সিসি নিউজ : ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুটওয়ারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট পাঠানো হয়। আরো ইউনিট পাঠানোর প্রস্তুতি চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরো জানানো হয়, আগুন লাগার ফলে ওই ভবনের দ্বিতীয় তলার সবকিছু পুড়ে গেছে। ভবনের একটি অংশ ভেঙে পড়েছে।সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে আকিজ গ্রুপের ওই প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে, ঈদের ছুটিতে শ্রমিকরা সবাই বাসায় যাওয়ায় কারখানা বন্ধ রয়েছে। এর পরেও কী কারণে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না।