সিসি ডেস্ক: বাংলাদেশি শ্রমিকদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি সৌদি আরব। দেশটির শ্রমমন্ত্রণালয় কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি যে বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক আমদানি করা যাবে না। বিষয়টি খোলাসা করে তিনি বলেছেন, সৌদি আরবের শ্রমমন্ত্রণালয়ের মুখপাত্র তাসির আল-মুফাররাজ। বাংলাদেশের একটি অনলাইন নিউজ পেপারকে দেয়া এক সাড়্গাতকারে তিনি বলেন, বাংলাদেশ সৌদি আরবে শ্রম ও জনশক্তি রফতানিতে প্রস্তুতি নিচ্ছে। এ প্রস্তুতি ও প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জনশক্তি রফতানি হচ্ছে। এমনকি রমজান মাসেও নারী গৃহকর্মীরা কাজ করতে সৌদি আরবে গিয়েছে। বিভিন্ন জনশক্তি প্রতিষ্ঠান তাদের এনেছে।
তাসির আল-মুফাররাজ আরো জানান, আশা করছি আরো বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করতে আসবে। ঢাকায় যেসব জনশক্তি রফতানি প্রতিষ্ঠান আছে তাদেরও কর্মতৎপরতা বৃদ্ধি পাবে। এজন্যে দুটি দেশের সংশিস্নষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, দুটি দেশ শ্রমিকদের বেতন ভাতা নিয়ে আলোচনা করেছে। গৃহকর্মীদের মাসিক বেতন ৮’শ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। সৌদি আরবে গৃহকর্মীর ব্যাপক চাহিদা আছে। এবং সৌদি আরব বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী নিতে বিশেষ আগ্রহী বলে জানান তিনি। আরব নিউজ