• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকায় চাঁদাবাজদের হামলায় পুলিশ সদস্য আহত: আটক ১

Atokজলঢাকা প্রতিনিধি: যানবাহন থামিয়ে চাঁদা তোলায় বাঁধা দেয়ায় নীলফামারীর জলঢাকায় চাঁদাবাজদের লাঠির আঘাতে আহত হয়েছেন মাহবুবুল হক(৩৪) নামে পুলিশের একজন এএসআই। সোমবার দুপুরে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বিন্নাকুড়ি বাজারে ওই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় জড়িত থাকায় রোমান হক ওরফে রাব্বী (২০) নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবিরকর্মী বিন্নাকুড়ি গ্রামের সুলতান আলীর ছেলে।
পুলিশ জানায়, বিন্নাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুর্নমিলনীর অনুষ্ঠানের নামে স্থানীয় সড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন আটকিয়ে চাঁদা তুলছিলো জামায়াত শিবিরের আয়োজকরা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে এএসআই মাহবুবুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায় আয়োজনকরা। এতে লাঠির আঘাতে মাথা ফেটে যায় ওই পুলিশ সদস্যের। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
খবর পেয়ে জলঢাকা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত শিবির কর্মীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম জানান এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ