• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও ছাত্রলীগের নতুন কমিটি গঠন

Chattoঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। সোমবার দুপুর ১টা ৫৩ মিনিটে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও তার স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদনের ছবি প্রকাশ করেন।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মাহাবুব হোসেন রনি, সহ-সভাপতি কুরবান আলী, আরিফুর ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন আশা, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ন সম্পাদক রাজু আহম্মেদ, নাজমুল হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওসমান গনি, আসাদুজ্জামান রনি, অরুনাংশ গুহ ঠাকুরতা রঙ্গন।

জানা যায়, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, অতিশিঘ্রই ছাত্রলীগকে উজ্জিবিত করার জন্য আমি আমার নিরলস চেষ্টা চালিয়ে যাব। সেজন্য সকল অঙ্গ সংগঠনের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, কোন কার্যক্রমে অংশগ্রহন ও সময়মত সম্মেলনের এর প্রস্তুতি না করায় গত ১৮ জুলাই কেন্দ্রীয় কমিটি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে। নতুন কমিটিকে ছাত্রলীগের একাংশ মেনে না নেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ