• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে চা দোকানি নিহত

nihotoদিনাজপুর: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক দোকানি। নিহত মো. বাদশা (৫০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চায়ের দোকান চালাতেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের ৮ নম্বর উপশহর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর জিআরপি থানার ওসি একেএম মাসুদ রানা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রেললাইন পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন বাদশা। লাশ দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ