• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

১৩৭০ বছর আগের পবিত্র কোরআনের পৃষ্ঠা উদ্ধার

quran1437535454সিসি ডেস্ক : এখন থেকে প্রায় ১ হাজার ৩৭০ বছর আগে হাতে লেখা পবিত্র কোরআন শরিফের কয়েকটি পৃষ্ঠা উদ্ধার হয়েছে। যুক্তরাজ্যের বারমিংহাম বিশ্ববিদ্যালয়ে কোরআনের এই পৃষ্ঠাগুলো পাওয়া গেছে।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বয়স নির্ণয়ের রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে, উদ্ধার হওয়া কোরআনের পৃষ্ঠাগুলো ১ হাজার ৩৭০ বছর আগেকার। এই হিসাবে হাতে লেখা প্রাচীনতম যেকোনো একটি কোরআন শরিফের পৃষ্ঠা এগুলো, যা আজো টিকে আছে।
বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় শত বছর ধরে মুসলিমদের পবিত্রতম গ্রন্থের পৃষ্ঠাগুলো পড়ে ছিল, যা সম্পর্কে গ্রন্থাগারিকরা তেমন কিছুই জানতেন না।
ব্রিটেনের গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ দ্য ব্রিটিশ লাইব্রেরির একজন বিশেষজ্ঞ মোহাম্মদ ইসা ওয়ালি জানিয়েছেন, এই ‘রোমাঞ্চকর আবিষ্কার’ মুসলিমদের উদ্বেলিত করবে।
বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে মধ্যপ্রাচ্য থেকে সংগৃহীত বই ও দলিলপত্রের সঙ্গে সংরক্ষিত ছিল প্রাচীনতম কোরআনের পৃষ্ঠাগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ