• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

লালবাগে বন্ধুর বাসায় প্রেমিকাকে গণধর্ষণ

Dorসিসি ডেস্ক: এবার রাজধানীর লালবাগে প্রেমিকের বন্ধুর বাসায় বেড়াতে এসে প্রেমিক ও তার সহযোগীদের গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় রানা নামের এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে লালবাগের শহীদনগরের বেড়িবাঁধ এলাকায় হাক্কুল ব্রিজের কাছের এক বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর প্রেমিক তাকে নিয়ে লালবাগের শহীদনগর বেড়িবাঁধ এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যা হওয়ায় এক বন্ধুর বাসায় ওঠে তারা। রাতে তারা সেখানেই অবস্থান করে। কিন্তু রাত গভীর হলে প্রেমিকের বন্ধু, বাড়িওয়ালার ছেলেসহ তার ৬ সহযোগী ওই তরুণীকে গণধর্ষণ করে।
বুধবার সকালে ওই তরুণী লালবাগ থানায় অভিযোগ করলে পুলিশ রানা নামের এক ধর্ষককে আটক করে।
এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে নেন লালবাগ থানার পক্ষ থেকে এসআই কৃষ্ণা রায়।
এ বিষয়ে জানতে চাইলে এসআই কৃষ্ণা রায় বলেন, ‘আমি সকালে ডিউটিতে এসেছি। বিস্তারিত বলতে পারব না। ওসি স্যার বিস্তারিত বলতে পারবেন। আমাকে মেয়েটিকে পরীক্ষার জন্য হাসপাতালে নিতে বললে আমি নিয়ে আসি।’
এ প্রসঙ্গে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মেয়েটির বয়স আনুমানিক ১৭ বছর হবে। তার প্রেমিকের সঙ্গে বেড়াতে যায় শহীদনগর বেড়িবাঁধ এলাকায়। রাত হয়ে গেলে কৌশলে প্রেমিক তার বন্ধুর বাসায় ওঠে। পরে রাতে কয়েকজন মিলে তাকে শারীরিক নির্যাতন করে। মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করার চেষ্টা চলছে। ধর্ষণের প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরপরই বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ