• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

নীলফামারীতে জেলা বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু

Nilphamari- Pic-01নীলফামারী প্রতিনিধি: নীলফামারী শহরের টাউন ক্লাব মাঠে ১০দিন ব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
নীলফামারী জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ  আয়োজনে  এবারের মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি নার্সারী অংশ গ্রহণ করছে বলে জানান আয়োজকরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিয়াকত আলীর সভাপতিত্বে  মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গুল্লাল সিংহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি.এম ইদ্রিস, নীলফামারীর সহকারী বন সরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী প্রমুখ।
মেলার উদ্বোধনের আগে  জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে ‘পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে, দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ’  এই শ্লোগান নিয়ে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ