• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডোমারে জ্বীনের বাদশা গ্রেফতার

Handডোমার প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমারে জ্বীনের বাদশা খ্যাত বল্লেম চন্দ্র রায় (৩২) নামের এক প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম কাড, ২১টি মোবাইল সেট, ৫৮জন বিভিন্ন নারী-পুরুষের পার্সপোর্ট সাইজের ছবি উদ্ধার করে পুলিশ।

এএসপি সার্কেল ফিরোজ কবিরের নেতৃত্বে বুধবার গভীর রাতে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের নামাঞ্জীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত য্বুক ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের পুত্র।

অভিযোগ মতে, গ্রেফতারকৃত বল্লেন চন্দ্র রায়ের নেতৃত্বে এক দল প্রতারক বিভিন্নস্থানে মোবাইল ফোনের মাধ্যমে জ্বীনের বাদশা পরিচয়ে সাধারন মানুষজন কে প্রতারনা করে আসছিল। তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানার(১৮(৭)/১৫) একটি মামলা হয়েছে। ওই মামলার সুত্র ধরে নীলফামারী পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এএসপি সার্কেল ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতারের সময় তার ঘর থেকে বিভিন্ন অপারেটরের ৭১ টি মোবাইল সিম, ২১টি মোবাইল সেট, ৫৮টি বিভিন্ন নারী-পুরুষের পার্সপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ