লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় রুস্তম আলী (৩৫) নামে এক জন যুবক শ্বশুর বাড়ীতে গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে অভিমানে শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেন। রুস্তম আলী একই ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ফজলু মাষ্টরের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, স্বামী ও স্ত্রী মিলে ঢাকা গার্মেসে চাকুরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে স্ত্রী আরিফা বেগম (২৭) এর সাথে দু’দিন ধরে মনোমালিন্যের শুর হয়। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে সে ঘরে গিয়ে আত্মহত্যা করেন।
বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা জামাল সোহেল জানান, হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট জেলা মর্গে প্রেরন করা হয়।