• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

Attoসিসি নিউজ : দিনাজপুর জেলার পার্বতীপুরে কিরণমালা জামা কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আসমা সিদ্দিকা নিশি (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি শহরের বাবুপাড়া রেল কলোনিতে। সে স্থানীয় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

নিহতের খালু আনসারুল জানান, নিশির বাড়ি শহরের সরকারপাড়া হলেও সে আমার বাড়িতে থেকে লেখাপড়া করছিল। ঈদে তাকে আমি একটি সাধারণ জামা কিনে দিয়েছিলাম। কিন্তু সে জামা তার পছন্দ হয়নি। তার মা স্বামী পরিত্যক্তা ও গার্মেন্টসকর্মী তহুমিনা বেগম ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এলে নিশি কিরণমালা জামার জন্য মায়ের কাছে বায়না ধরে। দরিদ্র মা মেয়ের বায়না মেটাতে না পারায় বুধবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব মিশনারি হাসপাতালে নেওয়া হলে বুধবার রাত ৩টার দিকে সে মারা যায়।

নিশির স্কুলের প্রধান শিক্ষক খতিবুর রহমান বলেন, নিশি বিদ্যালয়ের ভাল ছাত্রী ছিল। সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় বিদ্যালয়ে তার পরিচিতি ছিল।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ