সিসি নিউজ: একটি বিদেশি সচল অবৈধ পিস্তলসহ নূর বরকত হক (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। এ সময় চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বশিরবানিয়া হাট-হলদিবাড়ি সড়কের তিলাই নদীর ব্রিজের ওপর থেকে নূরকে আটক করে র্যাব। তিনি ওই ইউনিয়নের বড় চন্ডীপুর চৈতপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার আকরামূল হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনে বলেন, ‘অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে আটক করে নীলফামারী ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর পার্বতীপুর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হবে।’