• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় আটক ৪

Opoপাবনা : পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের চেষ্টার সময় ৪ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঘুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— সাঁথিয়া উপজেলার এদ্রাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রুমন (২০), কাশীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আকরাম ফকিরের ছেলে জুবায়ের বিপুল (১৮), একই এলাকার নচিকেতার ছেলে আপন (১৮) ও আব্দুল খালেকের ছেলে খোকন (১৮)।

স্থানীয়রা জানান, ওই চার যুবক স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এসে পথরোধ করে মাইক্রোবাসসহ অপহরণকারীদের আটক করে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটকদের পুলিশের কাছে তুলে দেয় জনতা।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ