• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় ব্রীজ ভেঙ্গে ট্রাক ও মটরসাইকেল খাদে

accident_10493জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার শহরের আউলিয়াখানা বেইলি ব্রীজ ভেঙ্গে বালি বোঝাই একটি ট্রাক ও একটি মটরসাইকেল আরোহীসহ পানিতে ডুবে গেছে।

এতে ট্রাকের চালক ইয়াকবু আলী, ট্রাক সহকারী রাসেল ও মটর সাইকেল আরোহী সুমন কে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পরওই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

দূর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য (নীলফামারী ৩) অধ্যাপক গোলাম মোস্তফা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও দমকল নিয়ে এসে ট্রাক চালক,সহকারী ও মটরসাইকেল আরোহীকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু বোঝাই ট্রাকটি পঞ্চগড় থেকে পাবনা যাচ্ছিল। ট্রাকের পেছনে ছিল জলঢাকা শালন গ্রামের সুমন। ট্রাক ও তার পেছনে মটরসাইকেলটি ওই ব্রীজের উপর উঠে পার হচ্ছিল। এসব ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। এদিকে ওই ঘটনায় যাত্রী বোঝাই একটি মাইক্রোবাসও পানির নিচে তলিয়ে রয়েছে বলে প্রচার পেলেও তার সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ট্রাক চালক ও সহকারির বাড়ি পাবনা বলে জানা গেছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ