• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত

Bangladesh-v-South-Africa-21437714277খেলাধুলা ডেস্ক : বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার ভোর থেকেই চট্টগ্রামের আকাশ কাঁদছে। সকাল ৯টা থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়। ফলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকা দল তো হোটেল থেকেই বের হয়নি। দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় মাঠে আসেন। তারা দুপুরের খাবার খেয়ে স্টেডিয়ামের কাছের মসজিদে জুমার নামাজ পড়তে যান। বৃষ্টি না-থামায় ১টা ৩৫ মিনিটে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বৃষ্টির বাগড়ায় গতকাল তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯)
বাংলাদেশ: প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮,  হার্মার ৩/১০৫,  ফিল্যান্ডার ২/৪০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ