চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে মোতাহার হোসেন মুকুল (৪৫) ও সোনা বেগম (৪০) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
উপজেলার আড্ডা গ্রামে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোতাহার হোসেন মুকুল আড্ডা এলাকার সোনাবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সোনা বেগম রফিকুল ইসলামের স্ত্রী।
পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজ্জেম হোসেন বজ্রপাতে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুকুল দুপুরে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির ছাদে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, দুপুরে বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় সোনা বেগমের।