• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বীরগঞ্জে জন্তিয়া ঘাট থেকে যুবকের লাশ উদ্ধার

las-2বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর জন্তিয়া ঘাটের বালুচর থেকে শুক্রবার দুপুর ১টায় লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে হলুদ প্যান্ট ও সবুজ-কালো শার্ট ছিল।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাবুল হোসেন জানান, স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বীরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হেলাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।
তিনি আরও জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ ও শরীরের কিছু অংশে পুড়ান কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থ মুখে ঢেলে তাকে হত্যা করা হতে পারে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না অন্যকিছু। তবে সবার আগে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ