• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, নিহত ৩

PakistanEarthquack1437818998আন্তর্জাতিক ডেস্ক : শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পূর্বের শহর অ্যাবোটাবাদে তিনজন মারা গেছেন।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভের মতে, ইসলামাবাদের উত্তর-পূর্বের ১৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূগর্ভে এর গভীরতা ছিল ২৬ কিলোমিটার। অ্যাবোটাবাদের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পে বাড়ি ধসে দুইজন নারী ও ৯ বছরের এক শিশু নিহত হয়েছে।

ওই এলাকার পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শের আকবর খান বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পের কারণে অ্যাবোটাবাদের উপকণ্ঠে অবস্থিত মাটির তৈরি একটি বাড়ি ধসে দুই নারী ও এক শিশু প্রাণ হারিয়েছে।

সব থেকে বেশি ভূমিকম্প অনুভূত হয় পূর্ব পাঞ্জাব ও খাইবার পাকতুনখোয়া প্রদেশে। ভূমিকম্পের জেরে ইসলামাবাদ জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র : ডন অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ