• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

রাজীবের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

Chatদিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে দিনাজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় শহরের মুন্সিপাড়া থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুলের নেতৃত্বে মিছিল শুরু হয়ে নিমতলা ও গনেশতলা হয়ে এলাকা প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে গ্রেফতার, জেল-জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু জেল-জুলুম ও মামলা দিয়ে বিএনপিকে গনতান্ত্রিক আন্দোলন থেকে সরানো যাবে না। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল আন্দোলন চালিয়ে যাবে। অবৈধ সরকার দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কোন নিরাপত্তা নেই। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ