• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সেন্টমার্টিনে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

martin1437844232কক্সবাজার : সেন্টমার্টিন দ্বীপে প্রবল ঝড়ো হাওয়ায় নয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে পাঁচ শিশু। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝড় শুরু হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী জানান, শুক্রবার রাত থেকে হাল্কা বৃষ্টি ও বাতাস শুরু হয়। কিন্তু শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে সেন্টমার্টিন দ্বীপের সর্বদক্ষিণে নয়টি ঘর বিধ্বস্ত হয়।

তিনি আরো জানান, বর্তমানে হাল্কা বৃষ্টি ও বাতাস অব্যাহত রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সেন্টমার্টিন দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আবদুর রব জানান, নয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি ঘর। তবে ঘরের টিন ও গাছ পড়ে পাঁচ শিশু সামান্য আহত হয়েছে। কোস্টগার্ড ও প্রশাসনের লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ নাজমুল হক জানান, ৩ নম্বর সতর্কতা জারি রয়েছে। তবে কক্সবাজারের কোথাও টর্নেডো হয়নি এবং হওয়ার সম্ভাবনাও নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ