• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাকের ধাক্কায় সেনাসদস্যসহ নিহত ২

nihotoজামালপুর : জামালপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাসদস্য। নিহত দুজনের নামই শাহিনুর রহমান।

জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে তাদের বাড়ি। শনিবার রাত ৯টার দিকে একটি ট্রাক শাহিনদের মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদরের নান্দিনা বাজার থেকে কেনাকাটা করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাদেচাঁন্দি তারকাটা মোড় এলাকায় পিছন থেকে একটি দ্রুতগামী ট্্রাক ( ঢাকা-মেট্টো-ঢ ১৪-২৩৪৪) ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাঙ্গামাটিয়া গ্রামের মোবারক আলী দুদুর ছেলে শাহিনুর রহমান মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সেনাসদস্য শাহিনুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোহাম্মদ আলীর ছেলে শাহিনুর রহমান ময়মনসিংহ সেনানিবাসে ২৭ বি রেজিমেন্টে কর্মরত ছিলেন। তিনি দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আর মোবারক আলী দুদুর ছেলে শাহিনুর রহমান একটি বেসরকারি কোম্পানির বিপনণ কর্মী।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক ড্রাইভার পালিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ