• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু

Deathবগুড়া: বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ২ স্কুলছাত্র আব্দুল মোমিন (১১) ও চাচাতো ভাই রিমন (১০)।

নিহত আব্দুল মোবিন শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চককুতুব গ্রামের মোতাসিনের ছেলে। সে ও.এম.এইচ প্রি-ক্যডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

আর তার চাচাতো ভাই রিমন রফিকুল ইসলামের ছেলে। সেও চতুর্থ শ্রেণির ছাত্র। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত বিকেল মোকামতলা বন্দরের শাপলা সিনেমা হলের পাশে এলাকার ছেলেরা ক্রিকেট খেলছিল। একপর্যায়ে ক্রিকেট ব্যাটের আঘাতে বল পাশের একটি টিনের চালায় গিয়ে পড়ে এবং বল সেখানে আটকে যায়।

এসময় বল নামাতে সেই টিনের চালায় উঠে পড়ে আব্দুল মোমিন। কিন্তু কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে মারা যায়।

এদিকে টিনের চালা থেকে ভাই না নামায় তাকে উদ্ধারে এগিয়ে যায় তারই চাচাতো ভাই রিমন। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ