• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিঙ্গাপুরে গেলেন ফখরুল

Fokrulঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপালাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। তাই এখন কোনো বিষয়ে কথা বলতে চাই না। ফোন করার জন্য ধন্যবাদ।’

বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, হাসান জাফির তুহিন, ফরহাদ হোসেন আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান ফখরুল ইসলামকে বিদায় জানান।

টানা ৬ মাস ৮ দিন কারাবন্দি থাকার পর গত ১৫ জুলাই জামিনে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি।

৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে সরকার পতনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে।

এর আগে ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলায় ছয়টি ও মতিঝিল থানার একটি মামলা।

হৃদযন্ত্রে জটিলতার পাশাপাশি আরও কয়েকটি রোগও রয়েছে এই রাজনীতিকের। বন্দি থাকা অবস্থায় ১২ কেজি ওজন হারিয়েছেন বলেও জানান তিনি।

গত ১৪ জুলাই মুক্তি পাওয়ার পর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফখরুল। এর দুদিন পর উত্তরার ভাড়া বাসায় ওঠেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ