সিসি ডেস্ক: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কেল্লাবাড়ী গরু হাটের ৪ শতক সরকারী জমি দখল করে চাঁদাখানা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের অফিস ঘর নির্মান করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ সেখানে দলটির অফিস ঘর তৈরী করে সাইড ঝুলিয়ে দেয়ার হাটের গরু বেচা কেনায় সমস্যা সৃষ্টি হচ্ছে। রবিবার কেল্লাবাড়ী হাটের ইজারাদার মজিদুল ইসলাম জানান রাতের আধারে চাঁদখানা ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা একটি চার চালা টিনের ঘর স্থাপন করে এবং সেখানে সেচ্ছাসেবকলীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। চাঁদখানা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলে ঘরটি সরােেনার ব্যবস্থা করা হবে। চাঁদখানা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক করুনা কান্তি রায় বলেন, আমরা সরকারী জমিতে অফিস করেছি কারো পৈত্রিক জমি দখল করে অফিস করিনি।