• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ যুবক আটক

IMG_4588চাঁদপুর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবক হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মৃত মতুরা ভত্তের ছেলে কার্তিক ভত্ত (২৪)।
তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান নেতৃত্ব দেন।
বুধবার রাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে ওয়ারল্যেস বাজার এলাকায় কুমিল্লা হতে আসা বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে কার্তিকের বহনকৃত ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, পুলিশ সুপার সামছুন্নাহারের নির্দেশে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড়া দেওয়া হবে না। চাঁদপুর শহরকে সারা দেশের মধ্যে একটি মাধকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযানের ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ