• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পদায়ন বৈষম্য দূরীকরণে নীতিমালা হচ্ছে

Govt.ঢাকা : সচিবালয় এবং মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের পদায়নের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণে নীতিমালা হচ্ছে।

বৃহস্পতিবার শেষ হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে পদায়ন বৈষম্যের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে এবং মাঠ পর্যায়ে পদায়নে যে বৈষম্য রয়েছে তা দূর করতে একটি নীতিমালা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত উপ-পরিচালকের  (স্থানীয় সরকার) কার্যালয়ে সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এবারের সম্মেলনে জেলা প্রশাসকরা জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে ২৪টি প্রস্তাব দেন। তবে আজকে আরো কিছু নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘সার্বিকভাবে এ সম্মেলন নিয়ে তারা খুব খুশি। সম্মেলনের জন্য ডিসিরা মোট ২৫৩টি লিখিত প্রস্তাব দিয়েছিলেন। এর সঙ্গে তিন দিনের আলোচনায় আরো ২৮১টি প্রস্তাব উঠে এসেছে। সব মিলে ৫৩৪টি প্রস্তাবের মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ