দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌরবাসীর কাঙ্খিত সেবা নিশ্চিত করতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করলে এই পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব। এজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কারণ কেউ কুরমা-পোলাও খাবে আর কেউ কিছুই পাবে না তা হতে পারে না।
তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলামের বিদায়ী অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান ও তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান নওশাদ, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ হাবিবুর রহমান, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, দিনাজপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার প্রধান সহকারী মোঃ মজিবর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ লাইসুর রহমান চৌধুরী, বিদায়ী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার সকল বিভাগ ও শাখার প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও বিদায়ী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।