• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

শিক্ষামন্ত্রীর স্ত্রীর বদলে পরীক্ষার হলে শ্যালিকা

হেমরাসিসি ডেস্ক: বলিউডের রূপালী পর্দায় ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমায় মুন্নাভাইয়ের বদলে পরীক্ষায় অংশগ্রহণ করেন অন্যজন। এবার বাস্তবেই ছত্তিশগড়ের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা কেদার কশ্যপের স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছেন!

শিক্ষামন্ত্রীর স্ত্রী শান্তি কশ্যপ এবার জগদলপুরের সুন্দরলাল শর্মা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা দিচ্ছেন।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডিজের পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষার হলে আসেন ‘শান্তি’। পরীক্ষাও দিচ্ছিলেন ঠিকাঠাক মতোই। কিন্তু মাঝে বাধ সাধে অন্য পরীক্ষার্থীরা। তারা দাবি করে বসে, পরীক্ষার্থী শান্তি নন অন্য কেউ!

অভিযোগ পেয়ে কেন্দ্র পরিদর্শক হেমরাও খার্গে বিষয়টি গুরুত্ব সহকারে নেন। এরপর দেখা যায় সত্যিই পরীক্ষার্থী শান্তি নন, তিনি তার ছোট বোন কিরণ মৌরিয়া! পরবর্তী সময়ে পুলিশি প্রহরায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

হেমরাও এনডিটিভির কাছে শান্তির বদলে তার বোনের পরীক্ষা দেওয়ার ঘটনা স্বীকার করেছেন। তবে তিনি পরীক্ষার্থীকে চেচেন না বলে উল্লেখ করেন।

বিজেপি নেতার স্ত্রীর এ কেলেঙ্কারির কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতারা। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলছেন না কেদার কশ্যপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ