• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাজীপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

কারাদন্ডগাজীপুর : গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর ধর্ষককে এ দণ্ড দেন। কারদন্ডপ্রাপ্ত ধর্ষকের নাম মো: সোহেল খান (২২)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ওই আদালতের স্পেশাল পিঁপিঁ অ্যাডভোকেট মো: শাহজাহান জানান, স্থানীয় আজমতপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী (৮) গত ২০১৩ সালের ২ জুলাই রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে ওই ছাত্রী প্রকৃতির সাড়া দিতে তার বাবা ও মা সাথে ঘরের বাইরে বের হয়। এ ফাঁকে চুপিসারে সোহেল খান ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে সবাই ঘুমিয়ে পড়লে বিছানার ওপর টাঙ্গানো মসারী কেটে ছাত্রীর মুখে চেপে বাড়ির পাশে চালা জমিতে নিয়ে ধর্ষণ করে। এ দিকে শিশুর চিৎকার শুনে ওই ছাত্রীর দাদা এগিয়ে গিয়ে দেখেন সোহেল খান ধর্ষণ করছে। এ সময় সোহেল খান পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জুলাই কালীগঞ্জ থানায় মামলা করেন এবং পুলিশ সোহেল খানকে গ্রেফতার করে। পরে পুলিশ তদন্ত শেষে সোহেল খানকে অভিযুক্ত করে ওই বছরের ২ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। তিনি আরো জানান, এ মামলায় ৯ জন সাক্ষ্য প্রদান করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আসামি সোহেল খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ