• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দেশ ছাড়লেন সাকিব-শিশির

58399_1ঢাকা: দুদিন আগে দেশবাসীকে নিজের জীবনের সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব-শিশির দম্পতির ঘরে নভেম্বরে আসছে নতুন অতিথি। আমেরিকাতেই জন্ম নেবে সাকিব জুনিয়র। তাই আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব-শিশির।

সোমবার রাতে তারা আমেরিকার উদ্দেশে যাত্রা করেন। যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করেছেন। আর লিখেছেন ‘অফ টু ইউএসএ’।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। ছুটি কাটাতে স্ত্রীর সঙ্গে আমেরিকা যাচ্ছেন সাকিব। সেখানেই ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফিরবেন। অবশ্য ক্যাম্পে যোগ দেবেন কয়েক দিন পরে।

২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। আর সাকিব ক্যাম্পে যোগ দেবেন ২৭ আগস্ট। এরপর খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওই সিরিজ শেষ হলে আবারও তিনি ফিরে যাবেন আমেরিকা। সাকিব জুনিয়র আসার আগের সময়টুকু স্ত্রীকেই দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ