• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চট্টগ্রামে হেলে পড়েছে ৫ তলা ভবন

Bhobon1439573980চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুলগাঁও টেনারী বটতল নামক এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে আরেকটি ভবনের ওপর পড়ে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনুমোদনহীন ‘লায়লা ইসলাম মঞ্জিল’ নামের এই ৫তলা ভবনের বিভিন্ন অংশে বেশ কিছুদিন আগে ফাটল দেখা দেয়। এতে উন্নয়ন কর্তৃপক্ষকে স্থানীয়রা জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

ফাটল দেখা দেওয়ায় গত ১১ আগস্ট এই ভবনের ব্যাপারে চউক বরাবরে লিখিত অভিযোগ করেছে পাশের ভবন ফরিদ ম্যানশনের মালিক ফরিদ আহমেদ।

শুক্রবার সকালে চউকের এক কর্মকর্তারা সরেজমিনে গেলে আগামী দুই দিনের মধ্যে হেলে পড়া লায়লা ইসলাম মঞ্জিলসহ দুটি ভবনের অননুমোতি বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। তবে হেলে পড়া ভবনে কোন দুর্ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিডিএর অথরাইজ কর্মকর্তা- ১ মনজুর হাসান।

অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে অনুমোদন ছাড়াই নির্মাণ করা এ ভবন রক্ষা করতে সিডিএর কর্মকর্তারা মোটা অংকের টাকা নেন।

লায়লা মঞ্জিলের শফি নামের দায়িত্বশীল ব্যক্তি বলেন, এ ভবনের ব্যাপারে সিডিএর অনুমোদন রয়েছে। কাগজপত্রের নকল সিডিএর কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এটিতে ফাটল বা কোন ধরনের সমস্যা নেই।

আশপাশের বাসিন্দারা জানান, কয়েক বছর আগে লায়লা মঞ্জিলসহ কয়েকটি ভবন নির্মাণ করা হয়। বেশ কয়েকদিন আগে থেকেই লায়লা মঞ্জিলে ফাটল ও সামান্য হেলে পড়তে দেখা গেলেও মালিক এ ব্যাপারে কর্ণপাত করেননি। এতে ভাড়াটিয়াসহ আশ-পাশের লোকজনও আতঙ্কের মধ্যে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ