• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় মাকে শ্বাসরোধে হত্যা: ছেলে আটক

পাবনাপাবনা : পাবনার সুজানগরে নিজের মা মোমেনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে সিরাজুল ইসলাম সিরাজ।  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মা মোমেনা খাতুন (৪৫) সুজানগর পৌর এলাকার চরসুজানগর মহল্লার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী ছিলেন। পুলিশ ঘাতক ছেলে সিরাজকে আটক করেছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে মা মোমেনা খাতুনের সঙ্গে ঝগড়া হয় ছেলে সিরাজের। কথা কাটাকাটির একপর্যায়ে সিরাজ (৩০) তার মাকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তার মা জ্ঞান হারালে সিরাজ তার মায়ের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।

টের পেয়ে এলাকাবাসী মোমেনা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে সিরাজকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ