• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

নীলফামারীতে লাল তীর সীড লিমিটেড এর মাঠ দিবস পালন

Lal Teerসিসি ডেস্ক: বাংলার সবুজ শ্যামল মাটির সবচেয়ে কাছের জন হল কৃষক। আর এই কৃষকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে কৃষিপণ্য তথা ফসলের বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সীড লিঃ। মানসম্মত বীজ কৃষকের মাঝে সরবরাহ ও ঘরে ঘরে পৌছে দেয়াই মূলতঃ এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। প্রতিনিয়ত নতুন নতুন পন্য উৎপাদন, বন্যা পরিস্থিতিতে করনীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দুঃস্থ্য ও অস্বচ্ছল কৃষকদের মাঝে আর্থিক সাহায্যের বদলে ফসলের বীজ বিনামূল্যে প্রদান, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ফসলের ক্ষেত পরিদর্শন, মাঠ দিবস পালন, ফলজ বৃক্ষ মেলা করা সহ নানা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। এর ফলে কৃষকের মাঝে দিন দিন এই প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার ও আস্থা বৃদ্ধি পাচ্ছে।

এই প্রতিষ্ঠানটি দেশের পাশাপাশি বিদেশের ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ত থেকে কৃষি ক্ষেত্রে সফলতা বয়ে আনতে সর্বদা সচেষ্ট। এর মধ্যে আইসি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএস এইড, ক্যাটালিস্ট, হেলভেটাস ইন্টারন্যাশনাল, আইডিই ইত্যাদি উন্নয়ন সংস্থাগুলোর পরামর্শক্রমে কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নতকরণের সার্বিক দিক নিয়ে সহযোগিত অব্যাহত রেখেছে। এসব সংস্থার সহযোগিতায় আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের কৃষকদের প্রশিক্ষিত করে তুলতে বদ্ধপরিকর।

সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত পল্লীর কৃষক মোঃ সেকেন্দার আলী জানান, বাজারে অনেক কোম্পানীই আছে। এর মধ্যে লাল তীর সীড্ এর বীজ ব্যবহার করে অনেক ভালো ফসল পেয়েছি। তাছাড়া এই কোম্পানীর প্রতিনিধিরা আমাদের বিভিন্ন সমস্যায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে উপকার করে থাকে। এতে লাল তীর এর বীজের প্রতি দিন দিন আস্থা বেড়ে যাচ্ছে।

সম্প্রতি লাল তীর সীড্ লিমিটেডের নীলফামারী জেলা সেলস অফিসার মোঃ মাসুদ রানার সাথে কথা হলে তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী আমাদের বীজের সফলতা নষ্ট করার লক্ষ্যে নকল মোড়কে নিম্নমানের বীজ প্যাকেটজাত করে বাজারজাত করছে। স্থানীয় সৈয়দপুর উপজেলার ঢেলাপীল হাটে এ ধরণের নকল বীজ বিক্রির সময় আমাদের পক্ষ থেকে অভিযান চালালে নকলকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমরা প্রায়ই ফলজ ও বৃক্ষ মেলার আয়োজন করে থাকি এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদে অনুরুপ বৃক্ষমেলায় অংশ গ্রহণ করি।

রংপুর এরিয়া ইনচার্জ সাইখুল আহসান বলেন, লালতীর সীড্ আন্তর্জাতিক মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন ও বিপননের মাধ্যমে এ দেশের কৃষি ক্ষেত্রে অবদান রাখতে সদা প্রয়াস চালিয়ে যাচ্ছে। সকল প্রতিকুলতা মোকাবেলা করে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

রাজশাহী জোন ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান জানান, আমরা সবসময় কৃষকের মাঝে নতুন নতুন জাতের ফসলের বীজ সরবরাহ করে কৃষি ক্ষেত্রে আমাদের যে বিপ্লব তা আরও বেগবান করার জন্য সার্বিকভাবে সচেষ্ট। এ জন্য আমাদের নানা কর্মসূচী রয়েছে। এসব কর্মসূচীর মাধ্যমে কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে পরামর্শ ও লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়।

লালতীর সীড লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মোঃ খালেদ মোস্তফা এ প্রতিবেদককে জানান, দেশের খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে লাল তীর সীড্ সর্বদাই কৃষকের পাশে রয়েছে। আমরা শুধু দেশেই নয় দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়েও কৃষি উন্নয়নের জন্য লাল তীর সীড্ এর সুনাম রয়েছে। এ সুনাম অক্ষুন্ন রাখতে আমাদের সকল প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ