• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

রাকিব হত্যা: তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

রাকিবখুলনা: খুলনায় পায়ুপথে হাওয়া দিয়ে শিশু রাকিব (১২) হত্যার ২১ দিন পর তিন গ্যারেজ মালিক শরিফসহ তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার খুলনা মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মোশতাক জানান, ৩ আগস্ট টুটপাড়ায় শরিফ মোটরসে শিশু রাকিবকে ধরে নিয়ে তার পায়ুপথে হাওয়ার নল ঢুকিয়ে পেটে বাতাস দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

ওই গ্যারেজের কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেয়ায় গ্যারেজ মালিক মোহাম্মদ শরিফ ও তার সহযোগী মিন্টু খান ক্ষিপ্ত হয়ে রাকিবকে হত্যা করে। ঘটনার সময় শরিফের মা বিউটি বেগম পাশে দাঁড়িয়ে দেখছিলেন।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন শরিফ ও মিন্টুকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বিউটি বেগমকেও আটক করে।

ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। তিন আসামিই পুলিশের রিমান্ডে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এ ছাড়া ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শীও আদালতে জবানবন্দি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ