• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুর মিশন রোডে ফ্লাট বাসায় ভয়াবহ আগুন

SAM_0672চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের মিশন রোড এলাকার মিশন পাড়া ‘বৈশাখী’ ভিলার ৩য় তলার একটি ফ্লাট বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফ্রিজ শর্ট সার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪-৫ লাখ। তবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া এর পরিমাণ ৮-১০ লাখ টাকা হবে বলে জানান। অগ্নিকান্ডের সময় বাড়িল মালিক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন না। এছাড়া অগ্নিকান্ডের সময় ভাড়াটিয়া লিটন চন্দ্র দাস ও তার পরিবার সদস্যরা কেইই বাসায় ছিল না বলে জানায়।

এলাকা সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের পূর্বমুহূর্তে বিকট আওয়াজে বিস্ফোরনের শব্দ শুনে পাশের ফ্লাটের ভাড়াটিয়া রিপা মোবাইলে লিটন চন্দ্র দাস ও স্ত্রী খ্রিস্টীয়ান স্কুলের শিক্ষিকা কণিকা রানী দাসকে জানায়। কণিকা খবর পেয়ে তাৎক্ষনিক তার ফ্লাটে এসে তালা খুলেই তার ঘরের আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে।

আশপাশের বাসার লোকজনের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ততক্ষনে ফ্লাটের ২টি রুমের সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায় এবং ১টি রুমের আংশিক পুড়ে যায়। আগুনের পরিস্থিতি দেখে বাসার মালিক লিটন চন্দ্র দাস ও তার স্ত্রী কণিকা একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. তাহের জানান, ‘আমারা আগুন নিয়ন্ত্রণ করতে এসে যা  বুঝতে পেরেছি, তা হচ্ছে ফ্রিজের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছি। এখানে আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি টিম প্রায় ১ ঘন্টা যাবত চেষ্টা করে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখানে দু’রুমের যে মালামাল নষ্ট হয়েছে তাতে সর্বোচ্চ ৪-৫ লাখ টাকার উর্দ্ধে হবে না’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ