• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

চাঁদপুরের আলোচিত কোহিনুর হত্যার আসামী নয়ন আটক

Chandpur Pic (2) 25-08-2015শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের রহমতপুর কলোনীর কোহিনুর বেগমকে জবাই করে হত্যার মূল আসামী খুনি নয়ন বেগম আটক হয়েছে। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তরপুরচন্ডী সেনের দিঘিরপাড় পশ্চিম দিকে মান্নান পাটওয়ারী বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা নয়ন বেগম তার মেঝ মামা শাহাজাহান পাটোয়ারীর বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে মডেল থানার এসআই ফিরোজ, আহসানুজ্জামান লাবু, অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে এবং অতিরিক্ত হিসেবে কিলো-১ ও কিলো-২ ওই বাড়িতে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে নয়নের মেঝ মামা শাহজাহান পাটোয়ারীর ঘর থেকে আটক করা হয়। আটকের পরই ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে নয়ন বেগমকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়।
উলে¬খ্য, গত ২২ আগস্ট শনিবার রাত বাড়ি থেকে কোহিনুর বেগম নামের এক মহিলা আওয়ামী লীগ কর্মীকে ডেকে নিয়ে ভূঁইয়া বাড়িতে নিজের ঘরে জবাই করে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে যায় খুনি নয়ন বেগম। পরে মডেল থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন পিপিএম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোহিনুর বেগমের লাশ উদ্ধার করে।
নয়ন বেগম দীর্ঘ কয়েক বছর যাবৎ ১৫/১৬টি সমবায় সমিতিসহ বেশ কয়েকজন পুরুষ-মহিলার কাছ থেকে লোনে টাকা নিয়ে সুদের ব্যবসা চালিয়ে যায়। নয়ন বেগম প্রায় এক কোটি টাকার মতো ঋণগ্রস্থ হয়ে পড়ে। রহমতপুর আবাসিক এলাকার ৯০ নাম্বার বাসার কোহিনুর বেগমের কাছ থেকে নয়ন বেশ কিছু টাকা লোন নেয়। ঘটনার দিন কোহিনুর বেগমের পরিহিত স্বর্ণলঙ্কার নেয়ার জন্য কোহিনুর বেগমের বাসা থেকে নিজের বাসা ভূঁইয়া বাড়িতে ডেকে নেয় নয়ন। টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাক-বিতন্ডা সৃষ্টি হলে এক পর্যায়ে নয়ন তাকে বটি দা দিয়ে জবাই করে হত্যার পর দরজা লাগিয়ে পালিয়ে যায়। হত্যার ঘটনা জানাজানি হলে শ’ শ’ মানুষ ভিড় জমায়। তার এ ঘটনায় তার মেয়ে তৃষা ও তন্নী জবান বন্দী দেয়। গত সোমবার ৩ নাম্বার আসামী দেন্ধা রফিককে আটকের পর রাত ২টায় তরপুরচন্ডী থেকে খুনি নয়নকে আটক করা হয়। খুনি নয়ন বেগমকে আটকের জন্য ঢালী বাড়ি ও রহমতপুর কলোনীর কিছু যুবক পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আটকের খবর শুনে চাঁদপুর মডেল থানায় উত্তেজিত জনতা ভিড় জমায়। তারা সবাই খুনি নয়নের ফাঁসি চায় বলে দাবি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ