• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনকুমিল্লা : কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী আহত হয়নি।

শশীদল স্টেশনের মাস্টার মুজিুবর রহমান জানান, এই স্টেশনের কাছে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ