• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফের নির্যাতনে গরু ব্যবসায়ীর মৃত্যু

মৃত্যুনওগাঁ: নওগাঁর সাপাহার কুলমুডাংগা সীমান্তে কাবির হোসেন (৩০) নামের এক গরু ব্যবসায়ীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটকের পর নির্যাতন করে হত্যা করেছে।

হত্যার পর নিহত কাবিরের লাশ সীমান্তের জিরো পয়েন্টে ফেলে যায় বিএসএফ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তার লাশ পাওয়া যায়। নিহত কাবির কুলমু ডাংগা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহত কাবিরের স্বজনরা জানান, ২৫ আগস্ট রাতে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তাদের ধাওয়া করে বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কাবিরকে আটক করে।

দুই দিন তাকে বিএসএফ ক্যাম্পে নির্যাতন চালানোর পর সেখানে তাকে হত্যার পর আজ সকালে সীমান্তের জিরো পয়েন্ট একটি জলাশয়ে তার লাশ পাওয়া যায়।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক রফিকুল হাসান জানান, কাবিরকে হত্যা ঘটনায় প্রতিবাদ জানিয়ে তার লাশ ফেরত দেওয়ার জন্য ভারতের ৩১ বিএসএফর আদাতলা ক্যাম্পে পত্র দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ