বরিশাল : মানবতাবাদ-অসাম্প্রদায়িক-প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম প্রয়াণ দিবস বরিশালে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য ও নজরুল সংগীত পরিবেশিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে এ কর্মসূচি পালন করেছে নজরুল সাংস্কৃতিক জোট বরিশাল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
জোট সভাপতি শান্তি দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন সংস্কৃতিজন এসএম ইকবাল ও নাট্যজন সৈয়দ দুলাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোট সম্পাদক গোপল কৃষ্ণ গুহ রিপন।
অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শেখ নাসের জামাল, অধ্যাপিকা দিপ্তী নারী ঘোষ, অমিতা রায়, লোটাস, সাঈদ পান্থ, বাসুদেব শর্মা, পূর্বা সরকারসহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক মিজানুর রহমান মিজান, কবি আসমা চৌধুরী, পাপিয়া জেজমিন, শুভংকর চক্রবর্তী প্রমুখ।